পাটুলিতে গাড়ি দুর্ঘটনা, মৃত ১

পাটুলিতে গাড়ি দুর্ঘটনা, মৃত ১

 

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

কলকাতা

 

ঘটা করে ঢাকঢোল পিটিয়ে কলকাতা পুলিশের ‘সেফ্ ড্রাইভ সেভ লাইফ’ করাই সার। কোনো বিধিনিষেধের তোয়াক্কা করছেন না এক শ্রেণীর গাড়ি চালক। সাত সকালে দুর্ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ শহরতলীর পাটুলি। শুক্রবার সকালে দাঁড়িয়ে থাকা একটি বেসরকারি বাসের পিছনে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মৃত্যু হলো গাড়ি চালকের। দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়িটি।এছাড়াও আহত হন আরো তিনজন। ঘটনাটি ঘটে পাটুলি থানার অন্তর্গত ভাসমান বাজারের কাছে। সাতসকালেই এমন দুর্ঘটনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পাটুলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাটুলি থেকে তীব্র গতি নিয়ে গাড়িটি ঢালাই ব্রীজের দিকে আসে। সেখানেই দাঁড়িয়ে থাকা একটি বাসের পিছনে সেটি সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটতে ছুটে আসেন স্থানীয় মানুষ। ছুটে আসে পাটুলি থানার পুলিশ। এরপর স্থানীয়দের সহযোগিতায় ও পুলিশি তৎপরতায় আহতদের বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার ফলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *