‘নির্ধারিত দিনেই শুরু চলচ্চিত্র উৎসব –২০২২
অমিতাভ গঙ্গোপাধ্যায়, রঙমিলান্তি
কলকাতা।
করোনার বাড়বাড়ন্তে রাজ্য জুড়ে জারি রয়েছে আংশিক লকডাউন।তবুও নির্ধারিত দিনেই শুরু হবে চলচ্চিত্র উৎসব।পূজো মরশুম শেষ হলেই চলচ্চিত্র উৎসবের ঘন্টা বেজে যায়।তবে বিগত দুবছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চাকচিক্য ম্লান হয়ে গিয়েছে, পালটেছে সময় ও।নভেম্ভরের বদলে লাগাতর দু বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।সারা রাজ্যজুড়ে সোমবার থেকে জারি রয়েছে করোনা সংক্রান্ত বিধিনিষেধ।সেই পরিস্থিতি তে আদৌ উৎসব হবে কি না সেই নিয়েও দোলাচালে ছিল অনষ্ঠান কতৃপক্ষ।তবে মঙ্গলবার শিশির মন্চে এক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হল নির্ধারিত সময়েই শুরু হতে চলেছে ২৭তম চলচ্চিত্র উৎসব।

এই বৈঠকে হাজির ছিলেন গায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন,পরিচালক অরিন্দম শীল,অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও আরো অনেকে।এবছর ৭ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে ছবি উৎসব,চলবে ১৪ইজানুয়ারি পর্যন্ত।নবান্নের সভাঘর থেকে ভার্চুয়লি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।সাতদিন ধরে চলা এই অনুষ্ঠানের উদ্বোধনী ছবি”অরণ্যের দিনরাত্রি”।
করোনা ও ওমিক্রণের সংক্রমণ বাড়তে থাকার আগে,উৎসব কমিটির তরফে জানা গিয়েছিল ৭ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে চলচ্চিত্র উৎসব।আর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল শাহরুখ খান ও শাবানা আজমীর।কিন্ত সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে রাজ্যজুড়ে বাড়তে থাকা সংক্রমণ এর জোড়া ফালা।তাই আপাতত নবান্নের সভাগৃহ থেকেই আয়োজন করা হবে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
৪.০১.২০২২
