পানশালায় চলল গুলি, আহত ১

পানশালায় চলল গুলি, আহত ১

সোমনাথ মুখোপাধ্যায়:Rong News

হাওড়া

শুটআউট হাওড়ায়।পানশালার ভিতরে বেপরোয়া গুলি চালিয়ে এক কর্মীকে গুরুতর জখম করে চম্পট দিল দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই কর্মীকে ভর্তি করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার রাতে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত আলমপুরে জাতীয় সড়ক লাগোয়া একটি পানশালায় গুলি চলার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের দাবি, রাত সাড়ে ৯টার আশেপাশে মদ কেনার অছিলায় পানশালায় ঢুকে ছিনতাইয়ের চেষ্টা করে তিন যুবক। পানশালার এক কর্মী বাধা দিতেই আগ্নেয়াস্ত্র বের করে পরপর তিন রাউন্ড গুলি চালায় তারা। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, পানশালার বাইরে রাখা একটি গাড়িতে করেই পালায় দুষ্কৃতীরা। গাড়িতে আরো দুজন ছিল। এই শুট আউটের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। অভিযোগ, যে পানশালাটির পিছনে ঢিলছোড়া দূরত্বে ডোমজুড় ফাঁড়ি। পরপর তিন রাউন্ড গুলি চললেও পুলিশ আসে অনেক দেরিতে। দুষ্কৃতীরা অধরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চলছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে হাওড়া পুলিশ।

 

 

 

 

Sub Editor- Ramananda Das

 

Editor- Dibyendu Das

 

Editor in chief- Rakesh Sharma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *