রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ ঝাড়খণ্ডে

 

রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ ঝাড়খণ্ডে

 

 

সংবাদদাতা: Rong News

 

 

 

নভেম্বরের পর ফের মাওবাদী হামলা পড়শি রাজ্যের ঝাড়খণ্ডে। আবার লক্ষ্য সেই রেল। আজ ভোরে ঝাড়খণ্ডের ধানবাদ রেলওয়ে ডিভিশনের অন্তর্গত ধানবাদ ও গয়া স্টেশনের মাঝামাঝি চিচাকিতে রেললাইনে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণের তীব্রতায় টুকরো টুকরো হয়ে উড়ে গিয়েছে লাইনের অংশ, ফিশপ্লেট। ঘটনাস্থলে মিলেছে মাওবাদী পোস্টার।বিস্ফোরণের জেরে ব্যাহত হয়েছে হাওড়া দিল্লি রুটে ট্রেন চলাচল। বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে রেলের তরফে। রেল সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ট্রেন রাজধানী এক্সপ্রেস সহ হাওড়া থেকে ছাড়া দিল্লি কালকা মেল, দুন এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। রেল সূত্রে আরো জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আরপিএফের সঙ্গে যৌথ উদ্যোগে তদন্ত চালাচ্ছে ঝাড়খণ্ড পুলিশ।

 

এর আগে নভেম্বরে রেলের ধানবাদ ডিভিশনের গারওয়া রোড ও বারকানার মাঝে রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এ বছর ফের হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধানবাদ আরপিএফের পুলিশ সুপার এ ভি মিঞ্জ জানিয়েছেন, ধানবাদ ডিভিশনের চিচাকিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলার পিছনে আছে মাওবাদীরা। তিনি আরো বলেন, ঘটনার তদন্ত চালানো হচ্ছে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এ কে ঝা জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ধানবাদ থেকে পৌঁছেছে আরপিএফের বিশেষ তদন্তকারী দল। পাশাপাশি হাজারিবাগ থেকেও আরপিএফের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরো বলেন, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে।

 

 

 

 

 

 

 

Sub Editor- Ramananda Das

 

Editor- Dibyendu Das

 

Editor in chief- Rakesh Sharma

 

Follow us on www.rongmilanti.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *