বেপরোয়া গতির শিকার বাইক আরোহী

 

বেপরোয়া গতির শিকার বাইক আরোহী

সোমনাথ মুখোপাধ্যায়:রঙমিলান্তি। #Rong_News

 

কলকাতা

 

কলকাতা পুলিশের ‘সেফ্ ড্রাইভ সেভ লাইফ’ উদ্যোগে যে আদৌ কান দিচ্ছে না চালকেরা তার প্রমাণ রাতের শহরে ফের দুর্ঘটনা। বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার শিকার হলো এক যুবক। ঘটনাটি ঘটে বুধবার রাত ১টা নাগাদ। কলকাতা পুলিশের হেস্টিংস থানার অন্তর্গত ভিক্টোরিয়ার সাউথ গেটের কাছে। আচার্য জগদীশচন্দ্র বোস রোড উড়ালপুল ওঠার মুখে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম মোহাম্মদ জাকির হোসেন (৩৩)। সে সেক্সপিয়র সরণি থানা এলাকার চৌরঙ্গি রোডের বাসিন্দা। তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, বাইকটি বেপরোয়া গতিতে পুলিশ ট্রেনিং স্কুলের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে আসছিল। প্রথমে সেটি গার্ডরেলে ধাক্কা মারে। তারপরে রাস্তার মাঝামাঝি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই উল্টে পড়ে যায় বাইকটি। আরোহী ছিটকে পড়েন রাস্তায়। দুর্ঘটনা ঘটতে দেখে ছুটে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁরাই আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার ড্রাইভিং লাইসেন্স থেকে আহতের পরিচয় জানতে পারে পুলিশ। পুলিশ আরো জানিয়েছে, চালকের মাথায় হেলমেট ছিল। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসকেরা পর্যবক্ষেণে রেখেছেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় পুলিশের তরফে।

 

 

 

Sub Editor- Ramananda Das

 

Editor- Dibyendu Das

 

Editor in chief- Rakesh Sharma

 

 

 

Follow us on www.rongmilanti.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *