নক্ষত্রপতন আবারো , বাঁটুল কে একা ফেলে চলে গেলেন স্রষ্টা নারায়ণ দেবনাথ
অনুরাধা ঘোষ :- রঙমিলন্তি
নতুন বছর শুরু হতে না হতেই আমরা হারিয়ে ফেলেছি বিখ্যাত মানুষদের । আজ কিছুক্ষণ আগে আমরা আমাদের ছোটবেলা কে হারিয়ে ফেললাম ,প্রয়াত হলেন নারায়াণ দেবনাথ । 1925 সালের 25th november হাওড়ার শিবপুরে তাঁর জন্ম । দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিল মাত্র সাতানব্বই বছর । সকাল থেকে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না বলে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় ।
হাসপাতালেই তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় । তাঁর সৃষ্টি হাঁদা- ভোঁদা, নন্টে – ফন্টে ও বাটুল দি গ্রেট , যা কিনা আমাদের ছোটবেলা কে এক অন্য দুনিয়া তে নিয়ে গিয়ে অফুরান আনন্দ দিতো, সেই সৃষ্টির আজ অন্তিমঘন মুহূর্তে সাক্ষী হয়ে থাকলাম আমরা ।
তাঁর শেষ ইচ্ছে ছিল , এই সমস্ত কমিক চরিত্র যেন অন্য কোনো শিল্পী নতুন করে সৃষ্টি না করে ।
আমাদের পাঠক কুল নিশ্চয়ই তাঁর শেষ ইচ্ছের মর্যাদা দেবে ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
