কলকাতায় কিছুটা কমল করোনা

কলকাতায় কিছুটা কমল করোনা

সংবাদদাতা: রঙমিলান্তি
কলকাতা

কিছুটা কমল করোনা। কলকাতা তথা রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছিল তা আপাতত কিছুটা নিচের দিকে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। এতে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে সরকার থেকে আমজনতা প্রায় সকলেই। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা কোভিড বিধি এখনো বহাল থাকলেও তা কিছুটা শিথিল করেছে নবান্ন। খোলা জায়গায় মেলার অনুমতি মিলেছে। অন্যদিকে বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ২০০ জন করার ছাড়পত্র দিয়েছে নবান্ন। এতে মুখে হাসি ফুটেছে মেলার উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের। স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৯৩ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৩২৬৭ জন। কলকাতায় অ্যাকটিভ কেসের সংখ্যা ৬১৪ অর্থাৎ সংখ্যাটি হাজারের নিচে। প্রসঙ্গত কলকাতা ছিল করোনা সংক্রমণের শীর্ষে। এখন তা কিছুটা নিচে। করোনাকে হারিয়ে কত দ্রুত আবার সবকিছু স্বাভাবিক হবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *