Pandit Birju Maharaj’s Death : প্রয়াত কত্থক-গুরু পণ্ডিত বিরজু মহারাজ

Pandit Birju Maharaj’s Death : প্রয়াত কত্থক-গুরু পণ্ডিত বিরজু মহারাজ

সুজাতা দেব, রঙমিলান্তি

নতুন বছরের শুরুতেই আবার ইন্দ্রপতন! চলে গেলেন প্রবাদ প্রতিম কথ্থক নৃত্য শিল্পী ‘বিরজু মহারাজ’। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিরাশি বছর বয়সে নিজের দিল্লীর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ১৬ তারিখ রাত্রে খাওয়া-দাওয়ার পর পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন মহারাজ-জী, সেই সময়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ হবার সঙ্গে সঙ্গে ওনাকে দিল্লীর সাকেত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা ওখানেই ওনাকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গতঃ, প্রবাদ প্রতিম এই শিল্পী বিগত বেশ কিছু সময় ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন এবং ওনার ডায়ালিসিস চলছিলো।

৪ঠা ফেব্রুয়ারি, ১৯৩৭ সালে লখনৌ এর বিখ্যাত নৃত্যশিল্পী পরিবারে জন্ম হয় ব্রিজ মোহন নাথ মিশ্র ওরফে বিরজু মহারাজের। দুই কাকা শম্ভু মহারাজ এবং লাচ্চু মহারাজ এবং বাবা ও গুরু অচ্চন মহারাজের যোগ্য উত্তরসূরী এই প্রবাদ প্রতিম নৃত্য শিল্পী একাধারে একজন দিকপাল শাস্ত্রীয় সংগীত শিল্পী, কম্পোজার এবং চিত্র শিল্পীও ছিলেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তাঁর অবদানের জন্য ১৯৮৩ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্ম বিভূষণ সম্মানে পুরস্কৃত করা হয়। বিরজু মহারাজ তাঁর অসামান্য দক্ষতায় কত্থক নৃত্যকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে সহজে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তাঁর মৃত্যু এক অপরিমেয় ক্ষতের সৃষ্টি করলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্য জগতে!

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *