শুরু হল স্কুল পড়ুয়া ছোটদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া

শুরু হল স্কুল পড়ুয়া ছোটদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া

রামানন্দ দাস

 

এবার প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যেও শুরু হল ১৫ থেকে ১৮ বছর পর্যন্ত ছোটদের ভ্যকসিনেশন।

এতদিন কেন্দ্রীয় সরকার কয়েকটি ধাপে ধাপে সমস্ত রাজ্যগুলো কে, প্রবীণ বয়সের অনুপাতে ভ্যাকসিনেশন প্রক্রিয়ার যে নির্দেশ দিয়েছিল তার মান্যতা দিয়ে এসেছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

সংকটের শুরুর মূহুর্ত থেকে ডাক্তার, নার্স কিংবা সঙ্গে যে সকল স্বাস্থ্য কর্মীরা তারা নিজেদের জীবন বাজি রেখে এই ভয়ংকর পরিস্থিতির সামাল দিয়ে আসছে,

তার জন্য দেশের প্রধানমন্ত্রী সহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্যমন্ত্রকের প্রায় সকলেই ওনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

কঠিন মহামারীর সম্মুখে দাঁড়িয়ে আস্তে আস্তে প্রায় সবকিছুই আগের থেকে একটু স্বাভাবিক হলেও করোনার তৃতীয় ঢেউ অথবা ওমিক্রন পূর্বাভাসে সংক্রমিত হওয়ার দৌড়ে,নতুন করে আবার জনগণ কে এখন প্রান ঝুঁকি দুশ্চিন্তায় ফেলেছে।

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানও সেই দীর্ঘ লকডাউনের মধ্যে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন!

একটা সময় চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতামত কে গুরুত্ব দিয়ে গত বছরের ঠিক মাঝামাঝি কালে নবম থেকে দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার,

কিন্তু তা আর বেশিদিন স্থায়ী রাখা সম্ভব হয়নি, ওমিক্রন ভাইরাস যেভাবে একেএকে মানুষের শরীরে ক্রমাগত ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে বিদ্যালয়ের পঠন পাঠন পুনরায় বন্ধ রাখার নিয়ম অব্যাহত রাখতে রাজ্য সরকার একরকম বাধ্য হয়েছেন বলা যায়।

অবশ্য অনেক সমালোচনার মধ্যে কেন্দ্রের এই ১৫-১৮ বছরের সকলকে ভ্যাকসিনেশন করানোর সিদ্ধান্ত কে খুব খুশির খবর বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন, আর ঠিক সেই মতো কেন্দ্রের নির্দেশ মেনে

রাজ্য সরকারও চাইছে খুব তৎপরতার সহিত যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ করে সব স্কুল পড়ুয়াদের ভ্যাকিসিনেশন প্রক্রিয়া শেষ করা যায়।

মূলত ছাত্র ছাত্রীদের বোর্ড পরীক্ষা এবং স্কুল ও কলেজ খোলার চিন্তা ভাবনা কে সামনে রেখে এই রকম তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রসাশনিক ভাবে নবান্ন সূত্রের খবর।

 

Sub Editor- Ramananda Das

Editor- Dibyendu Das

Editor in chief- Rakesh Sharma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *