Dr. Rakesh Sharma
(Founder, Director of Rongmilanti
Editor In Chief of Rong News)
ড. রাকেশ শর্মা
জন্ম ১১ই মে ১৯৯০ সালে। বর্তমানে কলকাতার দমদম নিবাসী। পিতা শ্রী নিখিল চন্দ্র শর্মা ও মাতা শ্রীমতী শিখা শর্মা। স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য নিয়ে স্নাতকোত্তর। পরবর্তীতে ‘Arts & Literature’-এ পি.এইচ.ডি. ডিগ্রী প্রাপ্তি। প্রকাশিত একক কাব্যগ্রন্থ ‘সরণ শূণ্য’, ‘দেখা হবে কবিতার ওপারে’, ‘এক থালা জীবন’। প্রকাশিত গল্পগ্রন্থ ‘জিজীবিষা’, ‘আতঙ্কমঞ্জরী’। ইংরেজি গল্পগ্রন্থ ‘Euphoria’। রঙমিলান্তি পত্রিকার সম্পাদক। রঙ নিউজের এডিটর ইন চিফ।
Dr. Rakesh Sharma
The writer originated from West Bengal, India. He was born on May 11th, 1990, in Jalangi, Murshidabad. His spouse Mrs. Anuradha Bhattacharjee Sharma has a significant influence on his life. Currently the writer is a resident of Dumdum, Kolkata, West Bengal. After completing his Secondary Education from Sargachi Ramkrishna Mission, he did his graduation and masters in English Literature from Calcutta University. He
The writer’s other published collections of poetry and story books are respectively – ‘ Saran Sunya’ , ‘Dekha Hobe Kabitar Opare’, ‘Ek Thala Jiban’, ‘Jijibisha’ , and ‘Euphoria’.
He expresses his ideas of life, art of living, soul connection and spiritual thinking through his writings. Also, he is a passionate and creative individual who explores various art forms including recitation, acting, journalism and social work as well. He earned Phd Degree in ‘Arts & Literature’.
- Anuradha Bhattacharjee Sharma
(Co- Director of Rongmilanti
& Sub- Editor of Rong News)
অনুরাধা ভট্টাচার্য্য শর্মা
পিতা স্বর্গীয় শ্রী অনুতোষ ভট্টাচার্য্য, মাতা শ্রীমত্যা চন্দনমালা ভট্টাচার্য্য। জন্ম ৩০শে জানুয়ারি, ১৯৯৫। হাবরা চৈতন্য কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক। কলকাতার নিবাসী। বর্তমানে নাচ শেখান। বিভিন্ন পত্রিকা ও সংকলনে কবিতা, গল্প লেখেন। প্রকাশিত গল্পগ্রন্থ ‘রজনীগন্ধা’, প্রকাশিত উপন্যাস ‘কে?’, ‘চোখ’। ‘ফোড়নPhoron’ এর কর্ণধার, ‘রঙমিলান্তি’র কো-ডিরেক্টর ও ‘রঙ নিউজে’র সাব- এডিটর।
Anuradha Bhattacharjee Sharma was born on 30 January 1995 to Late Shri Anutosh Bhattacharjee and Smt. Chandanmala Bhattacharjee. She holds a Bachelor’s degree in Bengali from Habra Chaitanya College and is a resident of Kolkata. She is currently engaged as a dance instructor.
A passionate literary enthusiast, she regularly contributes poems and short stories to various literary magazines and anthologies. Her published works include the short story collection Rajanigandha and the novels ‘Ke?’, ‘Chokh’.
She is the Founder of ‘Phoron’, Co-Director of ‘Rongmilanti’ & serves as the Sub-Editor of ‘Rong News’, actively contributing to the fields of literature and publishing.
Sudipta Kumar Chakrabarti
(Advisor of Rongmilanti)
সুদীপ্ত কুমার চক্রবর্তী
লেখকের জন্ম ১৪ই ফেব্রুয়ারি ১৯৬৭, মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। বাবা স্বর্গত সুনীল কুমার চক্রবর্তী এবং মা স্বর্গত অঞ্জলি চক্রবর্তী। মূলত মালদায় রামকৃষ্ণ মিশনে এবং বহরমপুরে মূল শিক্ষা লাভ। ইংরেজি সাহিত্যের ছাত্র এবং ইংরেজি সাহিত্যেরই শিক্ষক। বর্তমানে রামকৃষ্ণ মিশনের প্রথম বিদ্যালয়, সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদে আসীন। সাহিত্য পাঠ, আবৃত্তি ও গান বাজনা শোনা, একটু লেখালেখি, শখের সাংবাদিকতা এবং আবৃত্তি করা অন্যতম প্রিয় বিষয়। সবচেয়ে বড় ভালোবাসার বিষয়: মানুষ। ইতোমধ্যে রামকৃষ্ণ মিশনের উদ্বোধন কার্যালয় থেকে তিনটি অনুবাদ গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখা প্রকাশিত হয়েছে নানান পত্রপত্রিকায়। প্রকাশিত গল্পগ্রন্থ ‘অচেনা মুখ , চেনা গল্প’, ‘ভীড়ের ভিতরে একলা মানুষ’। প্রকাশিত নিবন্ধগ্রন্থ ‘জীবনের ধারাপাত’। লেখকের চতুর্থ গ্রন্থ ‘প্রাপ্তি’।
Sudipta Kumar Chakrabarti
Writer born in 1967 at Berhampore, West Bengal, is a devoted teacher and a keen student of English literature. He has been serving for many years as the Assistant Headmaster of Sargachi Ramakrishna Mission High School, the very first institution established by the Ramakrishna Mission.
Beyond his academic responsibilities, he finds joy in recitation, music, cultural pursuits, and in reaching out to people with warmth and empathy. Several of his works have already been published in Bengali. This present volume marks his second venture into English short stories.
Through these stories, the reader is invited to witness the myriad shades of human life- its joys and sorrows, triumphs and struggles, and the quiet truths that lie beneath everyday existence.
Goutam Biswas
(President of Rongmilanti)
গৌতম বিশ্বাস
জন্ম ৬ ই ডিসেম্বর ১৯৮৯, নদীয়া জেলার কল্যাণীতে। পিতা শ্রী নিখিল কুমার বিশ্বাস, মাতা শ্রীমতী আভা বিশ্বাস। রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্স হোমে আবাসিক ছাত্র হিসেবে বেড়ে ওঠা। প্রেসিডেন্সি কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের প্রাণীবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রকাশিত গ্রন্থ ‘সূর্যমুখী’, ‘কিছুটা বাস্তব বাকিটা গল্প’।
Goutam Biswas was born on December 6, 1989, in Kalyani, Nadia district. His father is Shri Nikhil Kumar Biswas, and his mother is Shrimati Abha Biswas. He grew up as a residential student at the Ramakrishna Mission Calcutta Students’ Home. He completed his Bachelor’s and Master’s degrees in Zoology from Presidency College. Currently, he is working as an Assistant Professor in the Department of Zoology at Acharya Prafulla Chandra College. His published books are ‘Suryamukhi’ and ‘Kichhuta Bastab Bakita Golpo’
Dibyendu Das
( Vice President of Rongmilanti
& Editor of Rong News)
দিব্যেন্দু দাস
দিব্যেন্দু দাসের জন্ম ৭ই মার্চ, ১৯৯২, পূর্ব মেদিনীপুর জেলার পটাশ পুর থানার গোকুল পুর গ্রামে। পিতা স্বর্গীয় নিতাই চরণ দাস, মাতা শ্রীমত্যা কিশোরী বালা দাসের কনিষ্ঠ পুত্র। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও দশগ্রাম সতীশ চন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদন থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রমে আবাসিক থেকে বেলঘরিয়া হাই স্কুল হইতে উচ্চ মাধ্যমিক পাশ করেন। সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক হয়ে বর্তমানে শিক্ষকতা পেশায় যুক্ত। প্রকাশিত গ্রন্থ ‘জীবন নদীর বালুচরে’।
বর্তমানে ‘রঙমিলান্তি’র সহ সভাপতি এবং ‘রঙ নিউজে’র এডিটর।
Dibyendu Das was born on 7 March 1992 in Gokulpur Village, under Potashpur Police Station, in the Purba Medinipur district of West Bengal, India. He is the youngest son of Late Nitai Charan Das and Smt. Kishori Bala Das.
He received his primary education at his village primary school and completed his secondary education from Dashgram Satish Chandra Sarbarthasadhak Siksha Sadan. He later pursued his higher secondary education at Belgharia High School while residing at Ramakrishna Mission Calcutta Students’ Home. He graduated with a Bachelor’s degree in Science from St. Paul’s Cathedral Mission College and is currently serving as a teacher.
A passionate writer, Dibyendu Das has authored the published book ‘Jibon Nodir Baluchore’. He is also actively associated with literary and editorial activities, serving as the Vice President of ‘Rongmilanti’ and the Editor of ‘Rong News’.
Prateek Chatterjee
(Coordinator of Rongmilanti
& Sub- Editor of Rong News)
প্রতীক চ্যাটার্জী
পিতা শ্রী প্রদ্যোত চ্যাটার্জী, মাতা শ্রীমতী শ্রাবনী চ্যাটার্জী। প্রাথমিক শিক্ষা রামকৃষ্ণ মিশন থেকে ও পরবর্তীকালে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ থেকে শিক্ষা গ্রহন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।
বর্তমানে এক্সিকিউটিভ জিওলজিষ্ট পদে এক নামী কোম্পানিতে কর্মরত। বিভিন্ন নামী-বেনামী পত্রিকা ও সংকলনে কবিতা, গল্প লেখেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মন কেমনের স্বপ্নরা’, উপন্যাস ‘অপূর্ণ ভালোবাসা’, ‘দ্য ডেথ অ্যালগোরিদম’।
*Prateek Chatterjee*
Prateek Chatterjee, son of Sri Pradyot Chatterjee and Smt. Shrabani Chatterjee, is an Executive Geologist at a reputed company and a passionate writer. He completed his early education at Ramakrishna Mission and Uttarpara Amarendra Vidyapith before earning his postgraduate degree from the University of North Bengal. Alongside his professional career, he regularly contributes poems and short stories to various literary magazines and has authored the poetry collection ‘Mon Kemoner Swapnara’, as well as the novels ‘Apurna Bhalobasha’ and ‘The Death Algorithm’.
সোমনাথ মুখোপাধ্যায়
ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক, কবি ও প্রাবন্ধিক। ১ম শ্রেণীর সংবাদপত্র, দূরদর্শন সহ অন্যান্য টেলিভিশন চ্যানেল, একাধিক ওয়েব পোর্টালের একসময়ের নিয়মিত সংবাদদাতা। বর্তমানে রং নিউজ্ পোর্টালের সিনিয়র রিপোর্টার ও সাব এডিটরের পাশাপাশি বিভিন্ন সাময়িকপত্রের নিয়মিত লেখক। ভারত সরকার স্বীকৃত ‘এ’ গ্রেড লেখক। প্রকাশিত কাব্যগ্রন্থ- আতসকাচের তলায়, ব্রাত্য যে জন।
Rajasree Banerjee
(Cultural Coordinator of Rong News)
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
কলকাতায় জন্ম। পিতা শ্রী অরবিন্দ গুহ মা শ্রীমতি গৌরী গুহ। ইংরেজিতে মাস্টার্স। পরে জার্নালিজমে প্রফেশনাল কোর্সে ডিপ্লোমা অর্জন । কবি, প্রাবন্ধিক, গল্পকার, সম্পাদক এবং আবৃত্তি শিল্পী। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির গেস্ট লেকচারার। বহু বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। আটটি কাব্যগ্রন্থ, দুটি রাশিয়ান অনুবাদের বই, দুটি মুক্ত সংকলন এবং দুটি গল্পের বই রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে কিছু পুরস্কার প্রাপ্তি।
Rajasree Banerjee
Born in Kolkata, Rajasree Banerjee is the daughter of Shri Aravinda Guha and Smt. Gauri Guha. She holds a Master’s degree in English and subsequently earned a Professional Diploma in Journalism.
She is an accomplished poet, essayist, short story writer, editor, and elocutionist. She serves as a Guest Lecturer at Swami Vivekananda University and has been actively associated with journalism for many years.
Her literary works comprise eight published poetry collections, two books of Russian translations, two collections of free-form prose, and two collections of short stories. In recognition of her significant contributions to literature and journalism, she has been honoured with several prestigious awards at both the national and international levels.
দেবপ্রিয়া বারিক
জন্ম : ১লা এপ্রিল ১৯৮৩
জন্মস্থান: হুগলি জেলা
পিতা-মাতা : স্বপন দাস ও রিক্তা দাস
শিক্ষা : এম. এ. (বাংলা কথা সাহিত্য)- বর্ধমান বিশ্ববিদ্যালয়, বি. এড.
ডিপ্লোমা ইন ফাইন আর্টস
নেশা : সাহিত্য চর্চা ও কন্ঠ চর্চা
জীবিকা: আর্ট টিচার (Jawaharlal Nehru Art Academy)ও সাংবাদিকতা (Senior Reporter of Rong News)
প্রকাশিত গ্রন্থ : প্রেমে অপ্রেমে ( কাব্যগ্রন্থ), রূপচাঁদ পক্ষী জীবনী ও তাঁর গান, দুই বাংলার বারোমাসি গান
প্রাপ্তি : Rabindra Nath Tagore Literature Award by DRDC
প্রসূন মান্না
জন্ম ২৭শে জুলাই ১৯৮৭, হাওড়া জেলার ডোমজুড়ে। পিতা শ্রী দিবাকর মান্না, মাতা শ্রীমতী ছবি মান্না। শিবপুর দীনবন্ধু কলেজ হতে স্নাতক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর। পেশায় একজন ডাটা এন্ট্রি অপারেটর। ‘রঙ নিউজে’র সাংবাদিক।শখ ফটোগ্রাফি, কবিতা লেখা ও কবিতা পড়া।
রূপা সরকার
জন্ম : ২৭ জুলাই ১৯৮৭
জন্মস্থান: জিয়াগঞ্জ (মুর্শিদাবাদ)
পিতা-মাতা : নীরেন সরকার ও কল্পনা সরকার
শিক্ষা : এম. এ. (সংস্কৃত) বর্ধমান বিশ্ববিদ্যালয়
মাস্টার্স ইন কত্থক, রবীন্দ্র নৃত্য এবং নজরুল নৃত্য।
ডিপ্লোমা ইন রিসাইটেশন
পেশা – বেসরকারি স্কুলের শিক্ষিকা, নৃত্য ও আবৃত্তি শিক্ষিকা, ভয়েস আর্টিস্ট , সঞ্চালক, নিউজ রিডার,
(ভয়েস রিপোর্টার অফ রং নিউজ)
নেশা : সঙ্গীত চর্চা
প্রাপ্তি : বঙ্গ প্রতিভা সম্মান ২০২৬
দীপা দে
লেখিকার পিতা স্বর্গীয় শ্রী দুলাল হালদার ও মাতা রেনুকা হালদার। উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় কেটেছে শিশুকাল ও ছাত্রীজীবন। হাবড়ার শ্রী চৈতন্য কলেজ থেকে কলা বিভাগে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা। স্কুলজীবন থেকেই স্কুল ম্যাগাজিনে লেখালেখি শুরু। বর্তমান নিবাস বারাসত। ‘লাস্ট ট্রেন’ লেখিকার প্রথম একক গল্প গ্ৰন্থ। রঙমিলান্তি পত্রিকার সহ সভাপতি।
সুনন্দা রায়
১৯৯১ সালের ৫ ই জুন জন্ম। পিতা ডা: বসন্ত রায়, মাতা ডাঃ ইলা রানী রায়। বারাসাত সন্তোষ ভট্টাচার্য মেমোরিয়াল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেন। বনগাঁ বিভূতিভূষণ গভমেন্ট পিটিটিআই থেকে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন সম্পন্ন করেন। এন এস ও ইউ থেকে বাংলা অনার্স ও মাস্টার্স করেন। তারপর বসিরহাট মহাবোধি কলেজ অব এডুকেশন থেকে বিএড করেন। বর্তমানে নিজস্ব কোচিং সেন্টার উপেন্দ্রনাথ শিক্ষা নিকেতনে কর্মরত এবং সুনন্দা বুটিকের কর্ণধার। প্রথম কাব্য গ্রন্থ ‛সঞ্চারী’। দ্বিতীয় একক গ্রন্থ তথা গল্প গ্রন্থ ‛গল্পবিতান’ রংমিলান্তি প্রকাশনী থেকে প্রকাশিত হয়।
চন্দনা দাস
১৯৬৯ সালের ৯ই মে উত্তর চব্বিশ পরগনায় জন্ম। পিতা ৺দুলাল হালদার, মাতা রেনুকা হালদার। কলা বিভাগে স্নাতক। বর্তমান বাসস্থান উত্তর দিনাজপুরের ইসলামপুর। বিভিন্ন প্রত্রিকা এবং সংকলনে লেখেন। বর্তমানে সফল ব্যবসায়ী মহিলা।
সঞ্চারী চ্যাটার্জী
লেখিকার জন্ম ১৯৯৩ সালের ৮ ফেব্রুয়ারি। শৈশব কাল, বেড়ে ওঠা ও বর্তমানের ঠিকানা দুর্গাপুর।
ছোট থেকেই সাহিত্যের অনুরাগী। রঙমিলান্তি প্রকাশনী থেকে প্রকাশিত গল্পগ্রন্থ ‘পেখম সুন্দরী’। রঙমিলান্তির ‘ফেসবুক গ্রুপ এডমিন’।
নবনীতা পাল
লেখিকা ১৪ ই ডিসেম্বর ১৯৮৯, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেন। পিতা শ্রী পূর্ণ পাল, মাতা স্বর্গীয়া মিলি পাল। বিপণন বিষয়ের ওপর স্নাতক ও মানব সম্পদ ব্যবস্থাপনার ওপর স্নাতকোত্তর পাশ।
- মৌমিতা ঘোষ সেনগুপ্ত
লেখিকার জন্ম ভারতবর্ষের কোলকাতা শহরে এক শৈল্পিক পরিবেশে বড় হয়ে ওঠা। খুব ছোট বয়স থেকেই নাচ, গান, আবৃত্তি, বিতর্ক, কবিতা ও গল্প লেখার সূচনা। ‘শুকতারা’, ‘আনন্দমেলা’, ‘দেশ’ ইত্যাদি পত্র পত্রিকা, আনন্দবাজার, স্টেটসম্যান ইত্যাদি সংবাদপত্র। বর্তমানে প্রাথমিক স্কুলে শিক্ষকতার সাথে যুক্ত। প্রকাশিত একক গ্রন্থ “মনের খেয়া”(২০২০), “নৈবেদ্য”(২০২২), “চেনা মুখোশে অচেনা শহর”, (২০২৩), “নানান দেশের নানান রঙের রূপকথার ঝুলি”( ২০২৪ ), “মৌমিতার ভাবনারা”(২০২৪), “পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী” (২০২৫)। সম্পাদিত বই “বাবা” ও “স্নেহনীড়”। একমাত্র ছেলেকে হারিয়ে, শরীরের সাতটি অঙ্গ হারিয়ে, এমনকি গত সাত বছর ধরে লাস্ট স্টেজের দুরারোগ্য ক্যান্সার রোগের সাথে লড়াই করে লেখিকার অদম্য মনের জোরে বেঁচে থাকা। তার লেখনী, তার পাঠকদের হৃদয়ের অন্তঃস্থলে তার অগণিত আনাগোনা পাঠককে মুগ্ধ করে।
শাশ্বতী মোদক জন্ম ১৯শে এপ্রিল ১৯৮০। নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে বি এ পাস এবং বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএ পলিটিকাল সায়েন্সে। বাবা স্বর্গীয় লক্ষী নারায়ণ ঘোষ এবং মা পার্বতী ঘোষ। বর্তমান সময়ে একজন বাচিক শিল্পী হিসেবে কবিতা নিয়ে চর্চা করছি। প্রাইভেট টিউশন করি, কবিতা শিখি এবং শেখাই সাথে সাংবাদিকতাকেও পেশা হিসেবে নিয়ে কাজ করতে আগ্রহী।
নম্রতা মুখার্জী মান্না
১৯৯৯ সালে হুগলী জেলার চন্ডীতলা থানার বরিজহাটি গ্রামে জন্ম। স্কুল শ্রী রামকৃষ্ণ শিশুতীর্থ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পরবর্তীতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভিক্টোরিয়া ইনস্টিটিউশান (কলেজ) থেকে স্নাতক। বাংলা সাহিত্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ব্যাচেলর অফ এডুকেশন (B. Ed)এই পেশাদার শিক্ষাগত পাঠ্যক্রম প্রশিক্ষণ প্রাপ্ত। বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশিত। বই প্রকাশ পায়। এছাড়াও আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়ে বিভিন্ন দেশ বিদেশের মাটিতে অভিনয় করেন।
সবিতা বন্দ্যোপাধ্যায়
লেখিকা ১৪ই সেপ্টেম্বর ১৯৬৯, উত্তর ২৪ পরগনা জেলার চাঁদপাড়া গ্রামে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা শ্রী সুধীরকুমার মুখোপাধ্যায় একজন সঙ্গীত সাধক, মাতা শ্রীমতি প্রমিলা মুখোপাধ্যায়। লেখিকা বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর পাশ। বর্তমানে তিনি সংগীত শিক্ষিকা পদে নিয়োজিত আছেন। প্রকাশিত গ্রন্থ- ‘তৃষিত হিয়া’, ‘অন্তঃপুরের মেয়ে’, ‘অনুভূতির অন্তরালে’, ‘কনকাঞ্জলি’।
মানসী চক্রবর্তী
লেখিকা ৩০ শে সেপ্টেম্বর ১৯৭৩ সালে দক্ষিণ ২৪ পরগনার সাউথ গড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ঈশ্বর মাধব চন্দ্র চক্রবর্তী ও মাতা ঈশ্বর স্বপ্না চক্রবর্তী। স্বামী শ্রী রবীন্দ্র নাথ মন্ডল। মাধ্যমিক পর্যন্ত পড়েছেন। বিভিন্ন পত্রিকা ও সংকলনে লেখেন।
অনুপমা ভট্টাচার্য্য
পিতা স্বর্গীয় শ্রী অনুতোষ ভট্টাচার্য্য, মাতা শ্রীমত্যা চন্দনমালা ভট্টাচার্য্য। জন্ম ১৮ই অক্টোবর, ১৯৯৩। বর্তমানে কলকাতা নিবাসী। হাবড়া শ্রী চৈতন্য কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক এবং বারাসাত ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর। পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক।
সহেলী চক্রবত্তী
জন্ম – ১০/৪/১৯৯৮
জন্মস্থান- কলকাতা
শিক্ষা : এম.এ , বি.এড
জীবিকা- শিক্ষিকা
বাচিক শিল্পী, সঞ্চালনা করেন, নৃত্য খুব পছন্দের ।

