কোভিডে আক্রান্ত মহারাজ
সোমনাথ মুখোপাধ্যায় , রঙমিলান্তি, কলিকাতা
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার গভীর রাতে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
সূত্রের খবর, গত দু’দিন ধরে সর্দিতে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাঁর জ্বরও আসে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁর কোভিড পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপরই হাসপাতালে ভর্তি হন সৌরভ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কোভিডে আক্রান্ত হওয়ার খবর পেয়ে উদ্বেগে ক্রীড়ামহল তথা আপামর বাঙালি। উদ্বেগে মহারাজের ভক্তরাও। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে খুব দ্রুত যে দাদা আবার ‘বাপি বাড়ি যা’ বলে করোনাকে মাঠের বাইরে পাঠিয়ে জীবনের ক্রিজে ফিরবেন সেই আশায় বুক বাঁধছেন তামাম ভক্তরা।
সহ সম্পাদক- রামানন্দ দাস
সম্পাদক- দিব্যেন্দু দাস
প্রধান সম্পাদক- রাকেশ শর্মা
রঙমিলান্তি