সোমবার থেকেই খুলে গেল রবীন্দ্র সরোবর

 

সোমবার থেকেই খুলে গেল রবীন্দ্র সরোবর

 

 

সোমনাথ মুখোপাধ্যায়: Rong News

 

কলকাতা

 

 

 

দীর্ঘদিন ধরে বন্ধ থাকবার পর এবার প্রাতঃভ্রমণের জন্য সোমবার থেকে খুলে গেল রবীন্দ্র সরোবর। তবে সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। নয়া নিয়মে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে রবীন্দ্র সরোবর। দক্ষিণ কলকাতার ফুসফুস বলে পরিচিত রবীন্দ্র সরোবর প্রাতঃভ্রমণকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিরাট জলাশয়কে ঘিরে রয়েছে বিস্তীর্ন সবুজে মোড়া বিশাল পার্ক। প্রাতঃভ্রমণকারীদের পাশাপাশি বহু স্বাস্থ্য সচেতন মানুষ শরীরচর্চার জন্য এখানে আসেন। আসেন মহিলারাও। অনেকেই তাঁদের পোষা কুকুর নিয়ে লেকের চারপাশে সবুজে ছাওয়া গাছগাছালির মধ্যে তাজা অক্সিজেন নিতে এখানে বেড়াতে আসেন। শহর কলকাতার দক্ষিণে রবীন্দ্র সরোবর ডায়াবেটিস রোগীদের কাছেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাঁটবার একটি আদর্শ জায়গা হিসাবে পরিচিত। প্রসঙ্গত বিকেলেও অনেকে রবীন্দ্রসরোবরে বেড়াতে আসেন। বিকেলে বাবা মায়ের হাত ধরে ছোট ছেলেমেয়েদের খেলাধুলা রবীন্দ্র সরোবরের অতি পরিচিত দৃশ্য।

 

করোনা পরিস্থিতির জন্য সরকারি নির্দেশিকা অনুযায়ী বন্ধ রাখা হয়েছিল রবীন্দ্র সরোবর। সোমবার তা খুলে দেওয়া হতেই ভিড় জমান অনেকে। প্রাতঃভ্রমণকারী ও স্বাস্থ্য সচেতন মানুষের একটি বড় অংশই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা জানান, এতে স্বাস্থ্য সচেতন মানুষ যথেষ্ট উপকৃত হবেন। এখানে এক সময় নিয়মিত হাঁটতে আশা অবসরপ্রাপ্ত সত্তরোর্ধ্ব অলোক ব্যানার্জি বলেন, রিটারমেন্টের পর আমার ডায়াবেটিস ধরা পড়ে। ডাক্তারের কথায় এখানে নিয়মিত হাঁটতে আসি। এত ভালো জায়গা আমাদের দক্ষিণ কলকাতায় আর কোথায় আছে। অলোকবাবু আরো বলেন, করোনার জন্য রবীন্দ্র সরোবর বন্ধ ছিল। আমার মতো অনেকেই হাঁটতে আসতে পারেননি। এতে আমার সুগার বেড়ে গিয়েছে। এখানে হাঁটতে আসা ললিতা আগরওয়াল বলেন, আমার পায়ে আর্থ্রাইটিস। এখানে রোজ অল্প সময়ের জন্য হেঁটে ভালোই ছিলাম। এখন ব্যাথা বেড়ে গিয়েছে।

 

 

 

Sub Editor- Ramananda Das

 

Editor- Dibyendu Das

 

Editor in chief- Rakesh Sharma

 

 

 

Follow us on www.rongmilanti.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *