শরু হচ্ছে দশম ও দ্বাদশ শ্রেণীর টেলিভিশন ক্লাসরুম
রামানন্দ দাস
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছাত্র ছাত্রীদের কথা ভেবে এবার রাজ্যের শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের তরফ নেওয়া হল নতুন উদ্যোগ। যদিও গতবছর এই পরিকল্পনার বাস্তবায়ন ঘটেছিল কোভিড পরিস্থিতির মোকাবিলায় পরীক্ষার্থীর নির্ধারিত বিষয় অনুশীলনের সংযোগ মাধ্যম প্রক্রিয়া।
শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী গতবছর ৩১ ডিসেম্বর এর মধ্যেই রাজ্যের সমস্ত বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা নেওয়ার বাধ্যতামূলক বলে জানিয়েছিলেন, সেই মতো ঠিক সময়ে তা সম্পূর্ণ হয়েছে যথারিতি।
কিন্তু নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্তের কথা ভাবলে ও করোনার তৃতীয় ঢেউ সংক্রমণের সুচিন্তিত ভাবনায় বন্ধ এখন বিদ্যালয়ের পড়াশোনা । সেহেতু এমতাবস্থায় গুঞ্জন রটেছে পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে প্রশ্ন! শেষ পর্যন্ত বাতিল হওয়ার সম্ভাবনাকেই কেউ কেউ অবশ্য এখনোই মনে মনে স্বীকার করে নিয়েছেন।
তবে রাজ্য সরকার এ ধরনের কথা কে এখনি কোন গুরুত্ব না দিয়ে ইতিবাচক লক্ষ্যে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু করছে অনলাইন বাংলার একটি শিক্ষা ক্লাসরুম।
জানাগেছে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা তাদের নির্দিষ্ট বিষয নিয়ে টেলিভিশনের পর্দায় অভিজ্ঞতার সহিত ছাত্র ছাত্রীদের পড়াবেন।
আপাতত ১৭ জানুয়ারি ২০২২, সকাল ১০টায় উদ্বোধন হতে চলেছে এই দূরদর্শনের ক্লাস। আয়োজনে ওইদিন উপস্থিতি বক্তব্য রাখবেন WBBSE এবং WBCHSE এর সভাপতি সহ EXPERT কমিটির চেয়ারম্যান প্রমুখ। সোম থেকে শুক্র প্রতিদিন সকাল ১০ টা থেকে এক ঘন্টা এই লাইভ অনুষ্ঠানের ক্লাসরুম আয়োজিত হবে।
সূত্রের খবর বেসরকারি ZEE 24 ঘন্টার চ্যানেলে নিয়মিত এই ক্লাস চলবে, সোম,বুধ, শুক্র দ্বাদশ শ্রেণীর ক্লাস ও মঙ্গল, বৃহস্পতি দশম শ্রেণীর ক্লাস রুটিন ঠিক করা হয়েছে।
প্রতিটি ছাত্র ছাত্রী নির্দিষ্ট বিষয় অনুষ্ঠান পরিবেশনের আগের দিন বেলা ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা নিজের নাম, ক্লাস, স্কুলের নাম, জেলা এবং বিষয় উল্লেখ করে হোয়াটসঅ্যাপ ৯৮৩০৪০৯৭৭৩ নম্বরে বা ইমেল আইডি bsclassroom2022@gmail.com এর মাধ্যমে সেই বিষয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে।
এছাড়াও অনুষ্ঠান চলাকালীন ফোন করার জন্য ZEE 24 ঘন্টার পর্দায় চোখ রাখতে বলা হয়েছে, সকল আগ্রহী ছাত্র ছাত্রীদের। ১৮.০১.২২বাংলা, ২০.০১.২২ ইংরেজি (মাধ্যমিক) ১৯.০১.২২ ফিজিক্স, ২১.০১.২২ কেমেস্ট্রি (উচ্চমাধ্যমিক) পরবর্তী সব ক্লাসগুলির তারিখ www.banglarshiksha.gov.in ওয়েবসাইটে থেকে অথবা বিস্তারিত তথ্যের জন্য টোল ফ্রি ১৮০০১০২৩১৫৪ নম্বরে ফোন করে আপনারা জানতে পারবেন বলে বলে তেনারা আশ্বাস দিয়েছেন।